1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 3:52 pm

বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে!

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
  • 52 Time View

ভারতের আসামের গুয়াহাটির একটি ফ্ল্যাট থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করে পুলিশ।বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় গতকাল রোববার ২৫ বছর বয়সি ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ তার স্বামীর সন্ধানে অভিযান শুরু করেছে। ইতোমধ্যে প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাওয়ার কথা পুলিশকে জানান। এর ভিত্তিতে ৬ সেপ্টেম্বর পুলিশ ঘটনাস্থলে যায়। প্রতিবেশীরা জানান, গত দুদিন ধরে তারা ওই দম্পতিকে দেখেননি এবং তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল। এরপর পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং নারীর খণ্ডিত দেহ দেখতে পায়। তার আঙুলগুলোও অর্ধেক কাটা ছিল, শরীরে পচন ধরেছিল এবং মাথাটি গায়ে ছিল না। নিহত নারীর নাম রিয়া তালুকদার। বাসায় তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ফ্রিজের ভেতর থেকে ওই নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী নিখোঁজ ছিলেন। প্রতিবেশীরা জানান, শুক্রবার শেষবার তাকে এলাকায় দেখা গিয়েছিল। মরদেহের পাশাপাশি বিচ্ছিন্ন মাথাটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অবশেষে রোববার রাতে অভিযুক্ত স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তদন্তকারীরা অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করবেন এবং এ পর্যন্ত সংগৃহীত তথ্যের সঙ্গে তা মেলাবেন বলে আশা করা হচ্ছে। তবে এই নির্মম হত্যাকাণ্ডের মূল কারণ কিংবা কী পরিস্থিতিতে অভিযুক্ত আত্মসমর্পণ করেছেন, সে বিষয়ে পুলিশ এখনো কিছু প্রকাশ করেনি। হত্যাকাণ্ডের পুরো ঘটনাপ্রবাহ এবং এর সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost