
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য এক লাখ ১৭ হাজার ৪৫০ টাকা। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন তাজপুর বিওপি, অচিন্তপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৪০৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। বিজিবি জানায়, আটককৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply