
নরসিংদীর বেলাব’তে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো গড়ি বেলাব’-এর ষষ্ঠ বর্ষপূর্তি ও বেলাব পাবলিক স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বেলাব পাবলিক স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব। তিনি স্কুলের কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। পৃষ্ঠপোষক তানভীর আহমেদ বিপ্লব মানসম্মত শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব পাবলিক স্কুলের ভূমিদাতা মো. নাসির উদ্দিন ভূঁইয়া। এ সময় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগপত্র বিতরণ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং একজন অসচ্ছল মানুষকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। বক্তারা ‘চলো গড়ি বেলাব’-এর সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি বেলাব পাবলিক স্কুলকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।পরে ষষ্ঠ বর্ষপূর্তির কেক কাটা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply