
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও পালিত হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আসাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কিশোরগঞ্জ সদর উপজেলা। এতে প্রধান অতিথি ছিলেন মো. কামরুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার কিশোরগঞ্জ সদর। বিশেষ অতিথি ছিলেন এন এম বদরুজ্জামান তালুকদার, একাডেমিক সুপারভাইজার কিশোরগঞ্জ সদর উপজেলা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তার। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা মনে করেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply