1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 5, 2026, 11:17 pm

কে অপরাধী’ ছবিতে যেভাবে সালমানের পরিবর্তে সুযোগ পান ওমর সানী

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • 23 Time View

ওমর সানীর ক্যারিয়ারের ইতিহাস গড়া ছবিগুলোর একটি ‘কে অপরাধী’। ছবির গান গল্প সানী-শাবনূরের অভিনয় দেশ নেড়েচেড়ে দিয়েছিল। তবে সিনেমাটিতে সানীর থাকার কথা-ই ছিল না। তার জায়গায় ছিলেন অকাল প্রয়াত নায়ক সালমান। ‘কে অপরাধী’ অসম্পূর্ণ রেখে সালমানের চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন সানী। সামাজিক মাধ্যমে নায়ক নিজেই জানিয়েছেন তথ্যটি। নিজের ফেসবুকে ‘কে অপরাধী’র একটি পোস্টার প্রকাশ করেন সানী। সঙ্গে লেখেন, ‘উত্তম দা (সিনেমার পরিচালক উত্তম আকাশ) আমি তার সব ছবির আর্টিস্ট, কিন্তু এই ছবি যখন তৈরি করছিল আমার অন্য শিডিউল ছিল, তখন আমার করা হয়নি। কিন্তু ভাগ্যের কি পরিহাস সালমান এই ছবির শুটিং করেছে প্রায় ৬০%। তখন সালমান শাহ হত্যার শিকার হন? তখন উত্তম আকাশ দা আমাকে আবার অফার করলেন তখন আমি বাধ্য হয়ে এই ছবি শেষ করি। এই ছবি আমার আর শাবনুরের আরেকটি ইতিহাস।’ এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন উত্তম আকাশ। জানিয়েছিলেন, সিনেমাটিতে সালমান শাহকে লম্বা চুলে স্টাইলিশ করে উপস্থাপন করা হয়েছিল। আবার শুটিংয়ে একইভাবে ওমর সানীর লুক ছিল। গল্প ছাড়াও ব্যক্তিত্বসম্পন্ন চরিত্র, সংলাপ ডেলিভারি ও ওমর সানীর আলাদা বডি ল্যাঙ্গুয়েজ দর্শকদের কাছে সিনেমাটিকে জনপ্রিয় করে। ‘কে অপরাধী’ মুক্তি পায় ১৯৯৭ সালের ১২ সেপ্টেম্বর। সানী-শাবনূর জুটিকে লুফে নেন দর্শক। যা সানীর ভাষায়, আমার আর শাবনূরের ক্যারিয়ারের আরেকটি ইতিহাস।’ সিনেমাটিতে আরও অভিনয় করেন আহমেদ রুবেল, অমল বোস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost