1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 5, 2026, 11:15 pm

গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ৩০, ২০২৬
  • 40 Time View

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর, অবরুদ্ধ ও সংবাদ সংগ্রামের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার মামলায় মূল অভিযুক্ত দুই শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর শহরের নিমতলা এলাকা থেকে থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে কলেজের দুই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন কাজিপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান বিপ্লব (মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি) ও রফিকুজ্জামান বাবর আলী (২ নম্বর আসামি)। এর আগে শনিবার তেঁতুলবাড়িয়া এলাকা থেকে খায়রুজ্জামান ওরফে আকামত নামের আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মামলায় তিনজন গ্রেফতার হলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় কয়েকজন পরীক্ষার্থী বই দেখে পরীক্ষা দিচ্ছেন—এমন দৃশ্য ধারণ করতে যান ‘নাগরিক টেলিভিশন’-এর মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ ও ‘দৈনিক খবরের কাগজ’-এর প্রতিনিধি এস এম তারেক। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করেন। পরে তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন কেড়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে সহকর্মীরা গিয়ে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে দুই সাংবাদিক বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন। মামলায় দুই শিক্ষকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩৭৯, ১১৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। গাংনী থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে পরীক্ষার কক্ষে অনিয়মের দৃশ্য ধারণ করতে যাওয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost