1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 29, 2026, 9:10 am

কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • 16 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলার পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের জেলা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিকেল ৩টা এবং কুমারখালী উপজেলায় সন্ধ্যা ৬টায় পদযাত্রার সময় পূর্বনির্ধারিত ছিল। তবে সোমবার (২৭ জুলাই) রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়- এনসিপির দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার শিডিউলে পরিবর্তন (উত্তরাঞ্চলে চলমান)। অনিবার্য কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের অধীন কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী—এ দুই উপজেলায় মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। তবে বুধবার (২৯ জুলাই) যথারীতি মানিকগঞ্জের দৌলতপুরে বিকেল ৩টায় এবং সদরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন, অনিবার্য কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুষ্টিয়ার দুই উপজেলায় আজকে অনুষ্ঠিত হতে যাওয়া পদযাত্রা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost