1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
July 15, 2026, 7:03 am

খাগড়াছড়িতে ৩ জনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ৬, ২০২৬
  • 46 Time View

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিচয় এবং হামলার বিস্তারিত কারণ জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত গ্রুপ)-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ এই হামলার সঙ্গে ওই বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost