1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 9:40 am

‘ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, বাস্তবায়নে লুটপাট হবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুন ১২, ২০২৬
  • 42 Time View

২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‎বাজেটকে দুর্নীতি ও লুটপাটের বাজেট বলেও অ্যাখ্যা দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দলটি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই বাজেটের প্রধান দুর্বলতা বাজেট ঘাটতি। ঘাটতির একটা মাত্রা থাকে, কিন্তু এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। তিনি আরও বলেন, এই বাজেটে ঋণের ওপর নির্ভর করা হচ্ছে।  ফলে এই ঘাটতি কোথায় থেকে পূরণ করা হবে? এই বাজেট বাস্তবায়ন  কঠিন হবে। ‎গোলাম পরওয়ার বলেন, বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী বলেন, করের উৎস তৈরি করছি। তিনি শব্দের চালাকি করে জনগণের ওপর করের বোঝা তুলে দিচ্ছেন। করের বোঝা মানুষের আরও দুর্ভোগ বয়ে আনবে। তিনি আরও বলেন, এই বাজেট মানুষকে দেখানোর জন্য করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নে লুটপাট হবে। সেক্রেটারি জেনারেল বলেন, গণবিরোধী এই বাজেটের নিন্দা জানাই। আমরা আহ্বান জানাই, একটি জনকল্যাণমূলক বাজেট দেওয়া হোক। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা ড. হামিদুর রহমান রেজাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost