1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 10:47 am

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শরীফুজ্জামান শরীফ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুন ৭, ২০২৬
  • 55 Time View

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনমূলে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালীন তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে গত কয়েক মাস ধরেই জেলাজুড়ে নানা গুঞ্জন চলছিল। গত বুধবার (৩ জুন) হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে যে শরীফুজ্জামান শরীফ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপরই দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে বিষয়টি নিয়ে তখন তৈরি হয় এক নাটকীয়তা। নিয়োগের কোনো আনুষ্ঠানিক খবর না পেয়ে নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন অভিনন্দন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন শরীফুজ্জামান শরীফ। কিন্তু গত বৃহস্পতিবার ৪ জুন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর সব সংশয় কেটে যায়। এরপরই নেতাকর্মীরা ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে নতুন একটি স্ট্যাটাস দেন। আলহামদুলিল্লাহ ! ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।” দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলাকৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর, জীবননগর উপজেলা ও পৌর, দর্শনা থানা ও পৌর এবং দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিতে সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা পরিষদ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার শীর্ষ নেতারা। এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের। বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে শরীফুজ্জামান শরীফকে এই পদে নিযুক্ত করায় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।গ প্রসঙ্গগত (বৃহস্পতিবার ৪ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৩ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান শরীফুজ্জামান শরীফ। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলো প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost