1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 8:15 pm

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • 49 Time View

কুষ্টিয়া সরকারি কলেজে একটি ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। কলেজ সূত্র জানায়, আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী তার উপস্থিতির প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে শুরু করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তারা মাঠের ভেতর অবস্থান নেন। একপর্যায়ে কলেজ প্রশাসন মাওলানা আমির হামজাকে নিয়ে অধ্যক্ষের কক্ষে চলে যায়। সেখানে গিয়েও কিছু শিক্ষার্থী বিক্ষোভ চালিয়ে যায় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ ক্যাম্পাসে উপস্থিত হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিনি কলেজ ত্যাগ করেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি কলেজ অধ্যক্ষের কক্ষে আমির হামজাকে স্বাভাবিক অবস্থায় দেখেছেন। তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost