1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 18, 2026, 12:23 pm

গাংনীতে অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, মে ৬, ২০২৬
  • 45 Time View

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছে। এ সময় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ মে) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ফিলিং স্টেশন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্য তালিকা না রাখার অপরাধে হায়বাত মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং মাসুম মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost