1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির পর খুলছে হরমুজ, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরান শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর বিশ্ববাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে জ্বালানি তেলের দাম। এছাড়া শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এই চুক্তির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছে ইরান। যুদ্ধবিরতির খবরের পর আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দামও প্রায় ১৬.৫ শতাংশ কমে ৯৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। তবে ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় দাম এখনো বেশি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। ইরানে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। ইরান হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজে হামলা চালানো হতে পারে। পরে প্রণালিটি বন্ধও করে রাখে দেশটি। এর ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার ব্যাপারে ইরান ইতিবাচক সাড়া দেওয়ায় এক ধাক্কায় ১৫ শতাংশেরও বেশি কমে আসে তেলের দাম। শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বুধবার সকালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫.৫ শতাংশ বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় ইরান যুদ্ধের প্রভাব এই দেশগুলোতে বেশি পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত-তবে শর্ত হলো, ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে খুলে দিতে হবে।’ এর আগে বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা পর্যন্ত ডেডলাইনের সময়সীমা বেঁধে দেন তিনি। সতর্ক করে বলেন, চুক্তি না হলে আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যমে জানান, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হবে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াত সম্ভব হবে। সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost