1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে মোদির ঈদের শুভেচ্ছা, বন্ধুত্ব জোরদারের বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।  চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। পবিত্র রমজান মাসজুড়ে ইবাদত ও সংযম পালনের পর ঈদুল ফিতর মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের বার্তা বহন করে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই শুভেচ্ছা বার্তাকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও কূটনৈতিক সৌহার্দ্য আরও জোরদারের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost