1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে সকালে শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন এমন কয়েকজনের নাম জানা গেছে।  মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শপথের জন্য ডাক পেয়েছেন বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শপথের জন্য টেলিফোন পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এখন পর্যন্ত যারা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।  এ ছাড়া নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ১৫ জন। তারা হচ্ছেন,  এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম (অমিত), শরীফুল আলম, মীর শাহে আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, কায়সার কামাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, জাকারিয়া তাহের (সুমন), ইশরাক হোসেন, আমিনুর রশীদ ইয়াছিন, ফারজানা শারমিন পুতুল, নুরুল হক নুর, আমিনুল হক (টেকনোক্র্যাট)। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost