1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির ২ নেতা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত

চুয়াডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল প্যাডে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এ ধরনের ঘটনর সঙ্গে যারা জড়িত ও ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থি কোনো কার্যক্রমের বিরুদ্ধে যাবে। তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost