1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান। এতদিন তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দশ দিনের মাথায় তাকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছে স্থায়ী কমিটি। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে  অনুমোদন দেয়া হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না দিলেও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost