1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ভারতীয়দের জন্য বাংলাদেশের পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ। বুধবার (৭ জানুয়ারি) থেকেই তা বন্ধ হয়ে গিয়েছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। আগামী মাস দুয়েকে বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই। দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। 

বুধবার থেকে তা-ও বন্ধ করে দেওয়া হল। ফলে গোটা ভারতে কোথাও আর বাংলাদেশে আসার জন্য পর্যটক ভিসা আপাতত পাওয়া যাবে না। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি বলেও জানিয়েছে ভারত সরকার। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা (কর্মসূত্রে বাংলাদেশে আসার জন্য), বিজনেস ভিসা (ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসার জন্য) এখনও চালু আছে।  সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা দেওয়া হবে। কারণ, এই ধরনের ভিসা বহুস্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়। তাই কতজন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন বা থাকছেন, সে সব তথ্য কর্তৃপক্ষের কাছে বিশদে থাকে। 

ফলে তাদের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সুনিশ্চিত রাখা অপেক্ষাকৃত সহজ হয়। পর্যটকদের ক্ষেত্রে তা অতটা সহজ হয় না। অর্থাৎ, কাজের জন্য ভারতীয়রা বাংলাদেশে আসার ভিসা পেতে পারেন, বেড়ানোর জন্য নয়। 

তবে ‘বিশেষ বিশেষ’ ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য ভিসা দেওয়া হতে পারে। তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাস কর্তৃপক্ষের বিবেচনার ওপর।

মূলত নিরাপত্তা সংক্রান্ত কারণেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে সংসদ নির্বাচনও আসন্ন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতীয়দের পর্যটন ভিসা না-দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost