1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বগুড়া-৭ আসনে খালেদা জিয়া, ৬-এ তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

সিএনবি নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনে দলের শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও দমন-পীড়নের মধ্যেও এই আসনে বিএনপির ভোটব্যাংক অটুট রয়েছে বলে দাবি দলটির নেতাদের।

মনোনয়ন উত্তোলন শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‌‘বগুড়া-৭ আসনের মানুষ বেগম খালেদা জিয়াকে শুধু নেতা নয়, নিজেদের অভিভাবক মনে করেন। অতীতে যেভাবে তারা ভোট দিয়েছেন, এবার তার চেয়েও বেশি ভোট দিয়ে তারা ভালোবাসার জবাব দিতে প্রস্তুত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost