1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। সম্প্রতি ট্রাভেল পাস নেওয়ার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি। আজ সেই ট্রাভেল পাস পেয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। জাইমা জারনাজ রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’ দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
দলীয় সূত্র জানায়, সেদিন দুপুর পৌনে ১২টায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা নিয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদল বিমানবন্দরের প্রটোকল ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করে।

প্রতিনিধি দলে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. শামসুল ইসলাম। এ সময় তারা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর ৩০০ ফিট, অর্থাৎ পূর্বাচল রোড এলাকায় তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচিকে সফল করতে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost