1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 28, 2026, 7:19 am

বোচাগঞ্জ সীমান্তে ৭২ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
  • 4 Time View
Oplus_16908288
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোচাগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৭২ বোতল ভারতীয় বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।শুক্রবার (২৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর বিওপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়। শনিবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি জানায়, জব্দ করা নিষিদ্ধ সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost