
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকা মূল্যের ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আদিবাসীপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় এলপ্রাজোলাম ০.৫ (Alprazolam 0.5) ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় বিজিবি। শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply