1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 12:55 pm

জীবননগর সীমান্তে মাটির নিচ থেকে ইতালিয়ান পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬
  • 50 Time View

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গত মঙ্গলবার রাতে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানে বের হয়। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে বিজিবি গোপন সংবাদ পায় যে, মেদিনীপুর বিওপির আওতাধীন মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে অস্ত্র লুকিয়ে রাখা আছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাটির নিচ থেকে মাটিচাপা দেওয়া একটি পুরাতন অথচ সচল ৭.৬৫ বোর বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটির গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” এবং গুলির পেছনে “KF 7.65” খোদাই করা ছিল। বিজিবি জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের জব্দ তালিকা প্রস্তুত করে তা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসমূহ জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, “৫৮-বিজিবির মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে মালিকবিহীন এই পিস্তল ও গুলি জমা দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost