1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 25, 2026, 8:27 am

অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’

বরগুনা প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  • 21 Time View

বরগুনা প্রতিনিধি:

শিক্ষার্থীদের পাঠদান চলাকালে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনা জিলা স্কুলে নির্মাণ করা হয়েছে আধুনিক ও স্বস্তিদায়ক অপেক্ষমাণ কক্ষ ‘ছায়া পরশ’। অভিভাবকদের জন্য নিরাপদ, সুন্দর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নির্মিত এ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বরগুনা সদর উপজেলার বরগুনা জিলা স্কুল প্রাঙ্গণে নবনির্মিত কক্ষটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। জেলা প্রশাসকের মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ, এনডিসি খালিদ সাইফুল্লাহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানা যায়, শিক্ষার্থীদের পাঠদান চলাকালে অনেক অভিভাবককে বিদ্যালয়ের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাঁদের এ অপেক্ষাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে ‘ছায়া পরশ’ নামে বিশেষ এ অপেক্ষমাণ কক্ষ নির্মাণ করা হয়েছে। এর ফলে অভিভাবকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কিংবা অস্বস্তিকর পরিবেশে অপেক্ষা করার ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও অভিভাবকবান্ধব হয়ে উঠবে। পাশাপাশি জনসেবাকে সহজ, মানবিক ও জনবান্ধব করার ক্ষেত্রে বরগুনা জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ‘ছায়া পরশ’ শুধু একটি অপেক্ষমাণ কক্ষ নয়; এটি অভিভাবকদের প্রতি যত্ন, দায়িত্ববোধ ও মানবিকতার এক সুন্দর প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost