1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 1:38 pm

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
  • 7 Time View
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) সকালে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সলিমুল্লাহ (৫২) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে হাদিউজ্জামান ওরফে বাবু (৩৯)। পুলিশ সূত্রে জানা যায়, সলিমুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার সক্রিয় সদস্য। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সোমবার হরিল্লাখুর গ্রামে তাঁর লিজ নেওয়া একটি পুকুরের পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, হাদিউজ্জামান ওরফে বাবু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের গোলাপগঞ্জ ইউনিয়ন শাখার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। নবাবগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost