1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 12:57 pm

জীবননগরে মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুন ১, ২০২৬
  • 40 Time View

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে। রোববার (৩১ মে) দিনগত রাতে জীবননগর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন—জীবননগর পৌরসভার গোপালনগর গ্রামের তাহাজ্জের হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৯), একই গ্রামের আবু বক্করের ছেলে সাজ্জাদুল ইসলাম (৩৬), মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৪৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের মোজেয়ার চৌধুরীর ছেলে মিন্টু (৪২)। তাঁদেরকে জীবননগর হাসপাতাল পাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জীবননগর উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত রাতে মাদক মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।” মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost