1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 5:11 am

মুন্সিগঞ্জে হযরত ছদর ছাহেব রহ.-এর জীবন ও আদর্শ নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 39 Time View
বাংলার প্রখ্যাত আলেম, সমাজ সংস্কারক ও দ্বীনি শিক্ষার অন্যতম পথিকৃৎ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (ছদর ছাহেব রহ.)-এর জীবন, কর্ম, অবদান ও আদর্শ নিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে আলোচনা ও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সকাল ৯টায় টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা মাদরাসা প্রাঙ্গণে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামা, শিক্ষাবিদ, ভক্ত-অনুরাগী, ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ সালমান (দা.বা.)। তিনি তরজুমানে হযরত ছদর ছাহেব হুজুর রহ.-এর প্রতিনিধি এবং ঢাকার মিরপুরের মাদরাসা দারুর রাশাদের প্রিন্সিপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শেখ আজিমুদ্দিন (দা.বা.) ও হযরত মাওলানা ইয়াহইয়া সিদ্দিকী (হাফেজ জাহাঙ্গীর) (দা.বা.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের দীঘিরপাড়ের পীর সাহেব মুফতি হাফিজ উদ্দিন (দা.বা.)। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মানসুরুল হক, মুফতি নজরুল ইসলাম রহমানী, মাওলানা আব্দুর রব, মুফতি নাসির সাহেব, মাওলানা ইসমাঈল, মাওলানা শরীফ আনিসুর রহমান, মাওলানা মাহমুদুল হক ফরিদপুরী, মাওলানা এমদাদ বিন ছায়েনুদ্দিন, মাওলানা সাইফুল ইসলামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেম-উলামা ও দ্বীনদরদি ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় আলেম-উলামা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মজিবুর রহমান সরদার ও হাফেজ বশির আহমাদসহ অনেকে। আলোচনায় বক্তারা বলেন, হযরত ছদর ছাহেব রহ. ছিলেন উপমহাদেশের দ্বীনি অঙ্গনের এক অনন্য ব্যক্তিত্ব। ইলমে দ্বীনের প্রচার, ইসলাহে উম্মত, আত্মশুদ্ধি, সমাজ সংস্কার ও মানবকল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবনাদর্শ ও চিন্তা-চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাঁর রেখে যাওয়া দ্বীনি ও সংস্কারমূলক মিশন এগিয়ে নেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি। কনফারেন্সে হযরত ছদর ছাহেব রহ.-এর জীবনাদর্শ, চিন্তা-চেতনা ও মিশন দেশব্যাপী বাস্তবায়নের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রাজধানী ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, এ উদ্যোগ সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অচিরেই ঢাকায় একটি জাতীয় কনফারেন্স আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিতারা আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী। কনফারেন্সটির আয়োজন করে ‘আহবাবে হযরত ছদর ছাহেব হুজুর রহ.’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost