
সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় নজরদারির কাজে ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।২৯ বিজিবির দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি আরও কার্যকর করা হবে। ড্রোনের সাহায্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা এবং টহল কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এ বিষয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সব সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply