1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 26, 2026, 1:25 am

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 22 Time View

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রিটোরিয়ার পশ্চিমে অ্যাটেরিজভিলের জেফসভিলে ছয়জন পুরুষ ও তিনজন নারীসহ নয়জন এবং কোয়াজুলু-নাটাল প্রদেশের সুইটওয়াটার্সে আটজন পুরুষ নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে প্রিটোরিয়ার পশ্চিমে জেফসভিল এলাকায় একটি চার কক্ষের টিনের ঘরে (শ্যাক) এলোপাতাড়ি গুলি চালিয়ে নয়জনকে হত্যা করা হয়। পুলিশের ধারণা, রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। তবে হামলার কারণ বা উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একই রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের অদূরে সুইটওয়াটার্সের মাবানে এলাকায় গাড়ির ভেতরে থাকা আটজন পুরুষকে গুলি করে হত্যা করা হয়। একই রাতে সংঘটিত পৃথক এই দুই হত্যাকাণ্ডে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও বন্দুক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost