1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 12, 2026, 4:32 pm

জীবননগরে মাদক সেবন ও পরিবহনের দায়ে ৩ জনকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 27 Time View

জীবননগরে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টা থেকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় দেহাটি, শাখারিয়া ও সুবলপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। অভিযানে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর পৌরসভার শাখারিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে নূর মোহাম্মদকে (৪৯) ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, সুবলপুর গ্রামের মৃত রবি মিয়ার ছেলে মধুকে (৫৫) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শত টাকা জরিমানা এবং কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত টবজেল হোসেনের ছেলে আব্দুল্লাহকে (৫৫) ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদক নির্মুল করতে জীবননগর উপজেলায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও আশরাফুল আলম রাসেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost