1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 4:37 pm

দিল্লিতে পাঁচতলা ভবন ধসে বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 24 Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। খবর এনডিটিভির। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস।  খবর পেয়ে জরুরি বিভাগের কর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা এবং ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করে।  তবে এখন পর্যন্ত ভবন ধসে কেউ আটকা পড়েছেন বা আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে দিল্লি ফায়ার সার্ভিসের ডিভিশনাল অফিসার রামগোপাল মীনা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেছেন, পিয়ারেলাল রোডের জুয়েলার্স এলাকায় ওই ভবনে ধসের ঘটনা ঘটে।  সেখানে ভবনটি ভাঙার কাজ চলছিল। ভবনটি অনেক পুরোনো এবং জরাজীর্ণ অবস্থায় ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost