1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 11:40 am

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, কারবারির বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • 38 Time View

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশীপুর গ্রামে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ অভিযানে শতাধিক গ্রামবাসী অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিসোঁটা হাতে নিয়ে গ্রামবাসী কাশীপুর গ্রামের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ থাকা স্থানগুলোতে অভিযান চালান। এ সময় তারা মাদক বেচা বন্ধ করো, যুব সমাজ রক্ষা করো, সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অভিযানের একপর্যায়ে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা কয়েকজনকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে মাদক কারবার বন্ধের জন্য হুঁশিয়ার করা হয়। গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবনের কারণে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে। এ কারণে সামাজিক উদ্যোগ হিসেবে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। অভিযান চলাকালে কাশীপুর গ্রামের মাদক কারবারি হিসেবে পরিচিত মিজান নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অভিযানের নেতৃত্বদানকারী কাশীপুর গ্রামের রেজাউল ইসলাম রেজা বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এভাবে কালীগঞ্জের প্রতিটি এলাকাকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন শুরু করতে হবে। যারা মাদক কারবারের সঙ্গে জড়িত, তাদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে আবার যদি মাদক কারবার করে তাহলে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করা হবে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost