1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 11:41 am

চুয়াডাঙ্গায় ৩ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুন ৭, ২০২৬
  • 51 Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার জয়রামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আব্দুল্লাহ জীবননগর উপজেলার শাপলাকলি পাড়ার আরফান আলির ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন ঢাকা থেকে চুয়াডাঙ্গার দিকে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল জয়রামপুর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৯৫৯) জয়রামপুর এলাকায় পৌঁছালে তল্লাশি চালানো হয়।  এ সময় বাসের এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে।  আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost