1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 11:40 am

আলমডাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬
  • 48 Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে আলমডাঙ্গার উপজেলার গড়চাপড়া গ্রামের একটি বসতবাড়ির গোয়াল ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ ডিউটি ও অভিযান পরিচালনাকালে একটি গোপন সংবাদ লাভ করেন।

প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আলমডাঙ্গার উপজেলার গড়চাপড়া গ্রামস্থ জনৈক বোরহান হোসেন টিপুর বসতবাড়ির গোয়াল ঘরে আকস্মিক অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশিকালে একটি টিনের ড্রামের ভেতর অতি সুকৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি মাদকদ্রব্য গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে মাদক সংরক্ষণের দায়ে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন মো. রাহুল ওরফে রুহুল (৪০), পিতা- মৃত সোহরাব হোসেন। তার স্থায়ী ঠিকানা কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার নৃসিংহপুর গ্রামে হলেও সে বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার জেহালা (বাজার পাড়া) গ্রামে বসবাস করে আসছিল। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পুলিশের এই ধরনের আপসহীন ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost