1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 5:07 am

দিনাজপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস পালিত

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, নভেম্বর ২১, ২০২৬
  • 15 Time View

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পরে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি। দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন রুবিনা আকতার। তিনি বলেন, কবি সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়ে আত্মমর্যাদাসম্পন্ন, স্বাধীনচেতা ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যুতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। তিনি আরও বলেন, কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালন এবং নারী ও সামাজিক আন্দোলনের মধ্যে গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। মহিলা পরিষদের দীর্ঘ পথচলায় তাঁর প্রজ্ঞা, আদর্শ ও নারীবাদী দর্শন সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আজীবন শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছেন। তাঁর আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই মহিলা পরিষদের অসংখ্য কর্মী দেশব্যাপী নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মিনতি ঘোষ, সহসাধারণ সম্পাদক রুবি আফরোজ, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু এবং সদস্য গোলেনুর বেগম ও শিবানী উড়াও প্রমুখ। আলোচনা সভায় বক্তারা কবি সুফিয়া কামালের জীবন, কর্ম, আদর্শ ও নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost