
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুনের শ্বশুর এবং বিএনপি নেতা আব্দুর রশীদের কাঁঠালবাড়িয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা হাবিব দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাবিবের বাড়ি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগে মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply