1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:25 am

দুর্গাপুরে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ১১, ২০২৬
  • 63 Time View

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেত্রকোনার দুর্গাপুরে ১৫০টি কম্বল বিতরণ করেছে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনটির উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি বিভিন্ন এতিমখানার এতিম শিশুদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কিছুটা স্বস্তি দিতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। কম্বল বিতরণ কার্যক্রমে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক অনিক বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম পুরো শীত মৌসুমজুড়েই অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।” এদিকে, সংগঠনটির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost