1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:37 am

রোগীদের তৃষ্ণা মেটাতে স্বস্তির পানির ব্যবস্থা করলো পূবালী ব্যাংক

বরগুনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
  • 44 Time View

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ, ওয়াশ ব্লক ও পানির ট্যাংক স্থাপন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে এসব অবকাঠামো নির্মাণ ও সরঞ্জাম স্থাপনে ব্যয় হয়েছে ২ লাখ ২১ হাজার টাকা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত এসব পানির অবকাঠামোর উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক এমরান হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গভীর নলকূপটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে ছিল। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের সুপেয় পানি সংগ্রহ করতে ভোগান্তিতে পড়তে হতো। এ সমস্যা সমাধানে পূবালী ব্যাংকের সিএসআর তহবিল থেকে হাসপাতাল প্রাঙ্গণে নতুন করে গভীর নলকূপ, ওয়াশ ব্লক, পানির ট্যাংক ও বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছে। এতে হাসপাতালের রোগী ও সেবাগ্রহীতাদের পানির সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকি, বরগুনা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী দোলা মল্লিক এবং পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার অপারেশন ম্যানেজার দীপক চন্দ্র বালাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকি বলেন, হাসপাতালের গভীর নলকূপটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় রোগী ও তাঁদের স্বজনদের খাবার পানি সংগ্রহ করতে কষ্ট হতো। পূবালী ব্যাংক কর্তৃপক্ষ গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি ওয়াশ ব্লক নির্মাণ করায় এখন পানির সংকট দূর হবে বলে আশা করছি। পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক এমরান হোসেন বলেন, ব্যাংকের সিএসআর তহবিল থেকে সারা দেশে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে বরগুনা জেনারেল হাসপাতালে সুপেয় পানির সংকট মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost