1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:37 am

রাজশাহীতে ১৯নং ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট সম্পন্ন

রাউফ উদ্দিন রাফি, রাজশাহী
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 46 Time View

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১৯নং ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সামাজিক সংগঠন ‘ভোরের শিশির’-এর উদ্যোগে জমকালো আয়োজনে প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার আরও বড় পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ, ক্রীড়ামোদী মানুষ এবং সাবেক ফুটবলারদের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিপ্লবী দলের সদস্য সচিব ও ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ফয়সল শেখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর নুরুজ্জামান টিটুর বড় ভাই লোকমান হোসেন (বুড্ডা)। এছাড়া ‘ভোরের শিশির’ সংগঠনের সদস্য রনি, সজীব ও আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্লেয়ার ড্রাফটে অংশ নেন রাজশাহীর সাবেক ও স্বনামধন্য ফুটবলাররা। তাঁদের মধ্যে ছিলেন আদনান, সুমন, সাবেক তারকা গোলরক্ষক পলাশ, রব আলী, ফরিদ ও ইমরানসহ অনেকে। অনুষ্ঠানে মোহাম্মদ ফয়সল শেখ বলেন, “এই আয়োজনের পেছনে আমার একার কোনো কৃতিত্ব নেই। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক দোয়ার ফলেই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।” নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন নতুন প্রজন্মের শিশুদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে পারি এবং তাদের খেলার মাঠমুখী করতে পারি।” প্লেয়ার ড্রাফট পর্বে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা নিয়মতান্ত্রিকভাবে নিজেদের পছন্দের খেলোয়াড় নির্বাচন করেন। খেলোয়াড় বাছাইকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্লেয়ার ড্রাফট সম্পন্ন হওয়ায় খুব শিগগিরই টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে। এরপর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost