1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:36 am

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 43 Time View

কুষ্টিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে এই চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরে টেস্ট পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলেন জাকিয়া। দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থানাপাড়ার ক্রিসেন্ট ক্লাবের গলির ভেতরে তার বাসার সামনে আগে থেকেই ওত পেতে ছিল এক বখাটে। জাকিয়া পৌঁছানোর পর কোনো কিছু বুঝে ওঠার আগেই কিশোর বখাটে পেছন থেকে এসে ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আহত জাকিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত আছেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত জাকিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী বখাটে যুবককে গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ জোরালোভাবে কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost