1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 14, 2026, 9:53 pm

রাজশাহীতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
  • 72 Time View

ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান (২৮)। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভিন্ন উসকানিমূলক ছবি, পোস্টার ও কনটেন্টও পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost