1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 14, 2026, 9:21 pm

চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজা উদ্ধার, ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬
  • 37 Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. আকবর আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে। সদর থানাধীন খিন্নিতলা গণশাপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক আকবর আলী ওই এলাকার মৃত তাইনুস আলী ও মৃত বানুর ছেলে। তিনি গোবরাতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খিন্নিতলা গণশাপাড়া গ্রামের বাসিন্দা। অভিযানকালে তাঁর বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost