1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 5:17 pm

শাহজালালে ২ চীনা যাত্রীর অন্তর্বাসে মিললো ২৪ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 20 Time View

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই নারী চীনা নাগরিকের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতর থেকে ১২ কেজি সোনার পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। যার বাজারমূল্য ২৪ কোটি টাকা।   বুধবার (২৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।এনবিআর জানায়, বিকেল সোয়া ৫টায় দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট (ইকে৫৮৬) থেকে সোনা চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি শুরু করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ আসেন চীনা পাসপোর্টধারী দুই যাত্রী চেন লিইউন ও মো শিয়াওইউ। এসময় তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় নরম হলুদ রঙের সোনার পেস্ট জব্দ করা হয়। ভেজা অবস্থায় জব্দ করা সোনার পেস্টের মোট ওজন ১২ কেজি। প্রাথমিক পরীক্ষায় এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা। এ ঘটনায় দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost