1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 8:54 pm

দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬
  • 2 Time View

সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলার শিকার বাংলাদেশি ওমরাহ কাফেলার ৩৩ সদস্য দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের হজ পরিচালক লোকমান হোসেন, মুফতি আফম আকরাম হোসাইন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সানাউল্লাহ খান, হাফেজ মাওলানা তোফায়েল আহমদ ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। হামলার ঘটনায় ওমরাহ কাফেলার ৩৩ সদস্য দেশে ফিরলেও আরও সাতজন সৌদি আরবের রাজধানী রিয়াদে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদর (রহ.) শাহাদাত বরণ করেছেন। এদিকে, হামলার পরপরই ফেসবুক লাইভে ঘটনার বিষয়ে বক্তব্য দিয়েছিলেন ওমরাহযাত্রী মুফতি মুহাম্মদ আলী কাসেমী। পরে মক্কার একটি হোটেল থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশে ফেরা ওমরাহযাত্রীরা। হামলার পর থেকে কাফেলার সদস্যদের দেশে ফিরিয়ে আনা, আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিখোঁজ মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সন্ধান ও মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost
</