1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 10:08 am

বেলাবোতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার নির্বাচনী পথসভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  • 53 Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-এর সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে হোসেন নগর গ্রামের মিলন মার্কেটে এ পথসভার আয়োজন করা হয়। আব্দুল করিম মীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মো. রশিদুল ইসলাম লাল মিয়া।এ সময় উপস্থিত ছিলেন অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন, স্থানীয় সমর্থক শিপন মীর, আবুল বাশার, হারুন অর রশিদ, হারিছুর হক মেম্বার, মিলন মেম্বার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ, ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন) এবং বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবাসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, নারায়ণপুর ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চান তিনি। ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নির্বাচিত হলে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পথসভায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও হোসেন নগর গ্রামের বিপুলসংখ্যক ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রশিদুল ইসলাম লাল মিয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost