
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নির্ধারণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply