1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 9:54 pm

বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

মো. সজীব উদ্দিন সবুজ, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
  • 72 Time View

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বকুলফুল উন্নয়ন সংস্থা, বেলডাঙ্গার সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল, সাংবাদিক কামরুজ্জামান এবং বকুলফুল উন্নয়ন সংস্থার সম্পাদক নওশাদ আলী। বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বকুলফুল উন্নয়ন সংস্থা, বেলডাঙ্গার পক্ষ থেকে উপস্থিত প্রবীণদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost