1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 24, 2026, 1:52 am

এশিয়ান গেমস থেকে খালি হাতেই ফিরছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • 1 Time View

জাপানের কো রোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে খালি হাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে করে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলা নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বের অধ্যায়টি শেষ হলো চরম হতাশার মধ্য দিয়ে। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২০ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তারকে সাথে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন জ্যোতি। কিন্তু ধীরগতির ব্যাটিংয়ের কারণে রান রেট সময়ের সাথে সাথে ১১-র কাছাকাছি পৌঁছে যায়।  জ্যোতি ৩০ বলে ২৫ রান করে আউট হন, আর শারমিন আক্তার ৪৬ বলে ৪৫ রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় এড়াতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের অফ-স্পিনার উম্মে হানি ৩টি উইকেট নেন। এশিয়ান গেমসের ইতিহাসে এবারই প্রথম কোনো পদক না পেয়ে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। ২০১০ গুয়াংজু ও ২০১৪ ইনচিয়ন আসরে রৌপ্য পদক জয়ের পর ২০২৩ হাংঝৌ আসরে এই পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পর ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। তবে অধিনায়ক ফাতিমা সানার ৩০ বলে ঝোড়ো ৪৫ রান এবং আলিয়া রিয়াজের (২৫) সাথে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ভর করে ৮ উইকেটে ১৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তারা। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও ঋতু মনি ২টি করে উইকেট শিকার করেন। অন্যদিকে স্বর্ণপদকের জন্য দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost