1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 11:33 pm

বেলাবোতে কিশোরের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের একাধিক চিহ্ন

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • 76 Time View

নরসিংদীর বেলাবোতে নয়ন মিয়া (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। নিহত নয়ন মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর পূর্বপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা নয়নকে হত্যা করে বাড়ির সন্নিকটে রাস্তার পাশে ফেলে রেখে যায়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, “প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নয়ন মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost