1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 7:47 pm

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

মো. সজীব উদ্দিন সবুজ, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 87 Time View

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার প্রবাসফেরত স্বামী মাহমুদুল হাসান (৩৫) এবং তাদের দুই সন্তান আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  নিহত রুমি আক্তার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। তিনি স্বামী মাহমুদুল হাসান ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিরামপুর জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-১২-৩৫৮৮) রুমি আক্তারকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন তার স্বামী মাহমুদুল হাসান, সাত বছর বয়সী ছেলে আব্দুর রহমান এবং ১১ মাস বয়সী শিশু কন্যা মারিয়া মাহরীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রুমি আক্তারকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost